shomoynew_wp969 লালবাগে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


লালবাগে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ


প্রকাশিত:
৪ জুন ২০২৪ ০১:৩৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ফাইল ছবি

রাজধানীর লালবাগে শহীদ নগর এলাকার একটি বাসা থেকে ফারজানা আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের বড় ভাই হানিফ জানান, আমার বোন একজন মানসিক প্রতিবন্ধী। দুপুরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার বোনের রিকশা চালকের সঙ্গে বিয়ে হয়েছিল। পরে তার স্বামী দুই বাচ্চাসহ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আমার বোনের আগের ঘরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে রানার সঙ্গে তিন মাস আগে বিয়ে হয়। কী কারণে আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা বলতে পারব না।

নিহত ফারজানা আক্তার মুন্সিগঞ্জ জেলার জয়নাল আবেদীনে মেয়ে। তিনি লালবাগের শহীদ নগর দুই নম্বর গলির ২৬১ নম্বর বাসার বাসিন্দা।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান চৌধুরী জানান, আমরা খবর পেয়ে নিচ তলার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিল। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top