shomoynew_wp969 যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যাত্রাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত


প্রকাশিত:
২০ মে ২০২৪ ০২:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে খাজিদা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়ক রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরাজধানীরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা কাওসার আহমেদ হাওলাদার জানান, আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী ছিল। সকালে সবার অগোচরে বাসার ছাদে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খাদিজাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top