shomoynew_wp969 বিজয়নগরে পরিত্যক্ত বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিজয়নগরে পরিত্যক্ত বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৫ মে ২০২৪ ০৮:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরের একটি পরিত্যক্ত বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাজমুল হাসানের বোন নার্গিস বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হন। এ বিষয়ে কোনো তথ্য দেবেন না বলেও জানান তিনি।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাজমুল হাসান বাসায় একাই থাকতেন। যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি পরিত্যক্ত। তিনি অবিবাহিত ছিলেন। আমরা গিয়ে দেখি তার সমস্ত শরীরের পচন এবং পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা না কি অন্য কিছু সে বিষয়ে আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top