shomoynew_wp969 স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বেইলি রোডের আগুন

স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর


প্রকাশিত:
২ মার্চ ২০২৪ ০৩:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি-সংগৃহীত

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা যাওয়া শুল্ক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তাঁর স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তা‌দের সন্তান ফাইরুজ কাশেম জামিরার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

নিহত রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, আমার মেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top