shomoynew_wp969 মগবাজারে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মগবাজারে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর থানার মগবাজার এলাকায় ১০ তলার ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

সোমবার(১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

তিনি বলেন, আমরা বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সুজিত কুমার সাহা বলেন, তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মীর হিসেবে কাজের জন্য আসেন। আমরা সিসি ফুটেজে দেখতে পাই সকালের দিকে এসে ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। আমরা ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে আহত হন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ওসি বলেন, সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি। ওই গৃহকর্মীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top