shomoynew_wp969 মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় স্ত্রী নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকচাপায় স্ত্রী নিহত


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ফাইল ছবি

রাজধানীর সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক ফখরুল আহসান আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি এবং আমার স্ত্রী গুলশানের এস কে গার্মেন্টসের মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করেন। মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় আসলে বালিতে মোটরসাইকেল স্লিপ করলে দুজনেই পড়ে যাই।

তিনি জানান, পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা দুজনই হাসপাতালে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে থেকে আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামী ও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top