shomoynew_wp969 ডিএমপির দুই ডিসিকে বদলি | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ডিএমপির দুই ডিসিকে বদলি


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top