shomoynew_wp969 উত্তরায় রেস্তোরাঁতে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


উত্তরায় রেস্তোরাঁতে আগুন


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪ ০২:২০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় আনজুম কাবাব নামে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টা ৫৮ মিনিটে রেস্তোরাঁটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সকাল ১০টা ৫৮ মিনিটে উত্তর-১২ নম্বর সেক্টরে আনজুম কাবাব রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ আসে। পরে আমাদের তিনটি ইউনিট কাজ করে ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top