shomoynew_wp969 যমুনা ফিউচার পার্কের সামনে অটোরিকশায় আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যমুনা ফিউচার পার্কের সামনে অটোরিকশায় আগুন


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ছবি সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে পাঁচটার কিছু আগে আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, বিকেলে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।

যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top