shomoynew_wp969 মেরাদিয়ায় বাসে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মেরাদিয়ায় বাসে আগুন


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩ ০৩:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, দুই যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়াও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, বাসটি মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় যাত্রী নেওয়ার জন্য থেমেছিল। দুই যুবক যাত্রীবেশে উঠেছিল। তারা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত নেমে যায়। এর আগে তারা মোটরসাইকেলে এসে বাসটিতে যাত্রী বেশে ওঠে। তবে তাদের আটক করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top