shomoynew_wp969 ধানমন্ডিতে বাসে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ধানমন্ডিতে বাসে আগুন


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ২৩:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ছবি-সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top