shomoynew_wp969 গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ২৩:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ছবি-সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাচ্ছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top