shomoynew_wp969 ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান গ্রেপ্তার | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান গ্রেপ্তার


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:২২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১

 ফাইল ছবি

রাজধানীর মিরপুরের কিশোর গ্যাং প্রধান মো. আরিফ মিয়া (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান।

এসময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন– হৃদয় (২০), মো. আলম (১৯) ও মো. রমজান (১৯)।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানাধীন জার্মান টেকনিক্যালের সামনে থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম ‘তোমাদের আরিফ ভাইয়া’। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে।

তিনি বলেন, গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজের গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল (রোববার) রাতে তারা ছুরি, চাকুসহ দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top