shomoynew_wp969 নিউ সুপার মার্কেটে আগুন : আহত ৩১ জন ঢামেকে | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নিউ সুপার মার্কেটে আগুন : আহত ৩১ জন ঢামেকে


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৩ ০৮:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৮

ছবি সংগৃহিত

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের কর্মী, ১২জন দোকান কর্মচারী, ১ জন বিমান বাহিনীর সদস্য ও ১ জন আনসার সদস্য। বাকিরা সেচ্ছাসেবী বলে জানা গেছে।

শনিবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দোকানের কর্মচারীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top