shomoynew_wp969 ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু


প্রকাশিত:
২১ মার্চ ২০২৩ ০৬:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩

ছবি সংগৃহিত

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন (২৫) ওই ট্রাকের চালকের সহযোগী।

মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয় বলে জানিয়েছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম।

তিনি বলেন, আজ ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

তিনি বলেন, সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ময়নাতদন্তের জন্য সাদ্দামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top