shomoynew_wp969 মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫

প্রতিকী ছবি

রাজধানীর মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মুক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তার হোসেনের বন্ধু শিমুল মিয়া বলেন, মুক্তার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার সময় ট্রেন লাইন ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মুক্তার কড়াইল বস্তি এলাকায় থাকত। তার বাড়ি শেরপুর জেলার সদর থানার পাঞ্জরডাঙ্গা গ্রামে। সে ওই এলাকার চানমিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top