shomoynew_wp969 ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না: ডা. জাহিদ | বিএনপি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না: ডা. জাহিদ


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ০২:৩৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪

ছবি সংগৃহীত

ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নবনির্বাচিত ড্যাব নেতৃবৃন্দকে নিয়ে বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় সাংবাদিকদের ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি করছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের কথা ভাবেন না। একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top