রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


হিলিতে একদিনে আমদানি ৯৬ টন কাঁচা মরিচ

দিনাজপুর থেকে

প্রকাশিত:১১ আগষ্ট ২০২২, ১৪:২৩

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই ভারত থেকে আমদানি হয়েছে ৯৬ টন কাঁচা মরিচ। এজন্য একদিনের ব্যবধানে কেজিতে মরিচের দাম ১০ টাকা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক জানান, সররবাহ স্বাভাবিক রাখতে এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। বাজারে সরবরাহ বাড়ায় কাচা মরিচের দাম কমতে শুরু করেছে। কেজি প্রতি আমদানি শুল্ক ২৮ টাকা দিতে হচ্ছে। এটি কমানো হলে দাম আরও কমবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘আশুড়া উপলক্ষে একদিন বন্ধের পর বুধবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল একদিনেই বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়