রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৯ মার্চ ২০২২, ১৬:২২

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কোভিড-১৯ বা করোনা মহামারীর কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা।

মঙ্গলবার ৯ মার্চ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

সভায় যোগ দেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএম/জুআসা/২০২২

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়