রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২৫ জুলাই ২০২১, ১৭:৪৭

ফাইল ছবি

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

রোববার হারারেতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করেন টাইগাররা। ম্যাচ জেতেন ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে। বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আর প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়