রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


২৪ ঘণ্টায় ২২০ জনের মৃত্যু, আক্রান্ত ১৪ হাজার ছুঁই ছুঁই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১২ জুলাই ২০২১, ১৪:৩৮

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭৬৮ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যাটি ছিল ১১ হাজার ৮৭৪ জন। অর্থাৎ এক দিনেই শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার।

সোমবার (১২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গতকাল করোনা শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জনের। সেদিন করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়