রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ট্রাফিক শৃঙ্খলা : একদিনে জরিমানা ৭ লাখ, ৩৭ গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ৬ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৩টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা।

সোমবার অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়