রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলে মনোনয়নপত্র দাখিলসহ প্রতিটি ধাপে সময় তিনদিন করে বাড়ানো হতে পারে। তবে ভোট ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থাকলেও সেটি ৩ ডিসেম্বর পর্যন্ত সুযোগ থাকতে পারে।
এদিকে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-৪ডিসেম্বর থাকলেও সেটি ৭ ডিসেম্বর যেতে পারে। আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর থাকলে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হতে পারে।
প্রতিটি ধাপ তিনদিন করে পেছালেও ৭ জানুয়ারিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)