রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কলা খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২২, ১৪:০১

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আজ ২৭ আগস্ট ন্যাশনাল ব্যানানা লাভার্স ডে। কলা যে শুধু খেতেই মজার তা নয়, পুষ্টিগুণের দিক থেকেও এই ফলের জুড়ি মেলা ভার। এতে উচ্চমাত্রার ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এছাড়া পটাসিয়াম, কার্ব, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, রিবোফ্লেভিনসহ অসংখ্য উপকারী উপাদানে ভরপুর এই ফল।

আজকের দিনে আরও একবার জেনে নিন কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে-

১. হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান। এতে থাকা ফাইবার এসব সমস্যা সমাধানে কার্যকর।

২. ক্ষুধা দূর করতে কলা খান। এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার ভয় নেই। আবার পেটও ভরে দ্রুত।

৩. কলায় থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪. কলায় পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. কলাতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ২৭ শতাংশ পর্যন্ত কমায় হৃদরোগের ঝুঁকি।

৬. নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে।

৭. ঝটপট এনার্জি পেতে চাইলে কলার বিকল্প নেই।

৮. অ্যান্টি-অক্সিজেনের চমৎকার উৎস কলা। এটি খেলে তাই যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তেমনি ভালো থাকে ত্বক ও চুল।

৯. রূপচর্চাতেও কলার রয়েছে অনেক ব্যবহার। কলা দিয়ে বানানো ফেসিয়াল প্যাক ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়