রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


চিকেন নুডলস বল তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৫ এপ্রিল ২০২২, ১৭:০৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইফতারে মুখরোচক খাবার হিসেবে রাখতে পারেন চিকেন নুডলস বল। এটি তৈরি করা বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন নুডলস বল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পরিমাণমতো তেল, চিকেন কিমা- ১ কাপ, চামচ আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লেবুর রস- এক চা চামচ, গোল মরিচের গুঁড়া- আধা চা চামচ, নুডলস- ১ প্যাকেট, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, চিনি- ১ চা চামচ, লবণ- স্বাদমতো, ডিম- একটি।

যেভাবে তৈরি করবেন

কড়াইতে তেল গরম হতে দিন। অন্য একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর তাতে মেশান নুডলস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, চিনি ও ডিম। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিন। তেল গরম হলে মিশ্রণ থেকে ছোট ছোট বল আকারে গড়ে তাতে ছাড়ুন। অল্প আঁচে সোনালি রং করে ভেজে তুলুন। এরপর পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়