রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ইফতারে রাখুন বাদামের লাচ্ছি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৪ এপ্রিল ২০২২, ১৭:১৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইফতারে পানীয়ের আইটেমগুলোই বেশি রাখা হয়। তার মধ্যে কিন্তু একটি স্বাস্থ্যকর পানীয় রাখতে পারেন। আর তা হলো বাদামের লাচ্ছি। এটি খুব সহজে মাত্র ৫ উপকরণ দিয়েই তৈরি করা যায়। জেনে নিন বাদামের লাচ্ছির সহজ রেসিপি-

উপকরণ

১. ঠান্ডা দুধ ১ লিটার
২. পেস্তা, কাজু বা কাঠবাদাম কুচি ১ কাপ
৩. মধু বা চিনি স্বাদমতো
৪. বরফ কুচি ১ কাপ ও
৫. জাফরান কয়েক টুকরো।

পদ্ধতি

প্রথমে পেস্তা, কাজু বা কাঠবাদাম ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ব্লেন্ডারে। এবার ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাদামের লাচ্ছি। ব্যাস খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল বাদামের লাচ্ছি। তৈরির পর ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে উপরে জাফরান বা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়