রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এক দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে সুনামির কোনো ঝুঁকি না থাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি।

রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি।

জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে। এর আগে, শনিবার (১০ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়