রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


তিমির বমি পাচার করতে গিয়ে গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে তিমি মাছের বমি পাচার করার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাচারকারিদের কাছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস (তিমির বমি) ছিল। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ১০ কোটি টাকা!

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে টুইটারের এক পোস্টে থেকে জানা গেছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে তিমির বমি পাচার করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস ছিল।’

জানা যায়, ভারতের কেরালায় গত জুলাইয়ে ২৮ কোটি টাকার অ্যাম্বারগ্রিজ ধরা পড়ে। কয়েকজন মৎস্যজীবী তাদের ধরেছিলেন। পরে বিষয়টি জানাজানি হতেই প্রশংসাও পেয়েছিলেন তারা।

গত বছর মুম্বাই পুলিশ জানিয়েছিল, তিমির বমি বিক্রি হয় প্রায় ১ কোটি টাকা কেজি দরে।

তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট পদার্থই হলো অ্যাম্বারগ্রিজ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও।

এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। সব মিলিয়েই বাজারে তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থ চাহিদার শীর্ষে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়