রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ভারতে মদের কারখানায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক এসআই।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কাসগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম দেবেন্দ্র। আর আহত পুলিশ কর্মকর্তার নাম অশোক কুমার।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই মদের কারখানায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেই দলে ওই দুজন পুলিশ সদস্যও ছিলেন।

এ সময় পুলিশ সদস্যদের ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। বাকিরা কোনো মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করা হয়।

খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। পরে ওই দুই আহত সহকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দেবেন্দ্র।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তার অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়