রবিবার, ১২ই এপ্রিল ২০২৬, ২৯শে চৈত্র ১৪৩২


পশ্চিম তীরে বোমা তৈরির ল্যাব ধ্বংস করার দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৬, ১৪:১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, পশ্চিম তীরের তুলকারেম এলাকায় একটি বোমা তৈরির ল্যাব ধ্বংস করেছে তারা। এক প্রতিবেদনে দেশটিরন সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

শুক্রবার (১০ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুলকারেম ক্যাম্পে ওই ল্যাবে অভিযান চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ।

ইসরায়েলি সেনাদের দাবি, সেখানে প্রায় ২০০টি পাইপ বোমা এবং অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তৈরি বেশ কিছু ইম্প্রোভাইজড বিস্ফোরক পাওয়া যায়। এছাড়া প্রায় ৫০ কেজি বিস্ফোরক পদার্থও উদ্ধার করা হয়েছে বলে জানায় আইডিএফ।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযান চলাকালে পুরো বোমা তৈরির স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়