রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


এসএসসির ফলাফল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার পর চলতি সপ্তাহের যে কোনোদিন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম পলাশ।

তিনি বলেন, 'আমরা এ মাসেই ফলাফল দেব। প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাওয়ার আগে শুধু বলে গেছেন, এ মাসেই ফলাফল দেওয়া হবে।'

ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রতিবছর তিনিই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও ফলাফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান আমিরুল ইসলাম।

সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়