রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


মঠবাড়িয়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৫ এপ্রিল ২০২১, ১২:৩৫

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন (২২) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিখোঁজের এক দিন পর রোববার (০৪ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) ফসলের মাঠ থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিন উত্তর ভেচকী গ্রামের সিদ্দিক আকনের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন সোমবার (০৫ এপ্রিল) সকালে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- একই এলাকার আলম আকনের ছেলে সোহেল (২০), ওয়ারেছ খার ছেলে আল আমিন (২১), সেলিম হাওলাদারের ছেলে আরিফ (২১), মৃত গফ্ফার সরদারের ছেলে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।

খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, নিহত ওই কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রেম, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা এ তিনটি বিষয় নিয়ে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়