রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ নভেম্বর ২০২৩, ০৪:৫৬

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

তিনি জানান, পল্টন মোড়ের পশ্চিম পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা এ বিষয়ে কাজ করছেন।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে অষ্টম ধাপের অবরোধ কর্মসূচি চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়