রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ট্রাকের ধাক্কায় দায়িত্বরত পুলিশ সদস্য নিহত

দিনাজপুর থেকে

প্রকাশিত:২৩ আগষ্ট ২০২২, ১১:১৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দায়িত্বরত অবস্থায় ফারুক ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মহাসড়কে নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফারুক ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দ্বায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন একদল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত পুলিশ ফারুক ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে । পরে চালক ও হেলপারের নামে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়