রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বাসচাপায় ট্রলিচালকসহ নিহত ৩

বরিশাল থেকে

প্রকাশিত:২২ আগষ্ট ২০২২, ১৩:১৩

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাসচাপায় বরিশালের বাকেরগঞ্জে ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন ট্রলির চালক, একজন চালকের সহকারী ও অপরজন তাদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সহকারী ও অপর ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়