রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ধর্ষক মুদি ব্যবসায়ী গ্রেফতার

বিয়ের কথা বলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

জেলা সংবাদদাতা, বরিশাল

প্রকাশিত:৩১ জানুয়ারি ২০২১, ১৪:১০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের কথা বলে বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার নলিনী শিকারীর ছেলে মুদি ব্যবসায়ী মিহির শিকারী। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে মিহির শিকারী। স্কুলছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন।

শনিবার রাতেই পুলিশের এসআই নাসির অভিযান চালিয়ে ধর্ষক মিহির শিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। রোববার সকালে মিহির শিকারীকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে ও ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহার হোসেন বলেন, ওই স্কুলছাত্রীর মা ধর্ষণ মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে তাকে বরিশাল আদালতে ও স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়