বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে উপজেলার কালিবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমান ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারীর ছেলে ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানান, মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ওই ৭ জনকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। উপজেলা প্রশাসন সেখানে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)