রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প

সিলেট ব্যুরো

প্রকাশিত:২৯ মে ২০২১, ০৭:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে দুইবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়