রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, ৬ দোকান ভস্মীভূত

জেলা সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত:২ মে ২০২১, ০৬:০১

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৬টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সওদাগর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনে মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান বাজারের ব্যবসায়ীরা। রাত পৌনে ২টার দিকে একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুটি গোডাউন, একটি ফার্মেসি, একটি কম্পিউটার, একটি প্লাস্টিক, একটি গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানের মূল্যবান মালামালসহ নগদ টাকা পুড়ে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া বলেন, খবর পেয়ে আমাদের স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়