রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি পারাপার বন্ধ

চাঁদপুর থেকে

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁদপুর-শরীয়তপুর রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান হরিনা ফেরিঘাটের ম্যানেজার আবদুন নুর।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এ জন্য দুর্ঘটনা এড়াতে দুই পাশে বন্ধ রয়েছে ফেরি। কুয়াশা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানায়, যশোর, বরিশাল, খুলনাসহ বেশ কয়েক জেলার পরিবহন চাঁদপুর-শরীয়তপুর রুট দিয়ে পরিবহন চলাচল করে থাকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়