রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১০ মার্চ ২০২২, ১১:১৫

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দও করা হয়েছে অভিযান থেকে। এসব ঘটনায় ৪২টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ডিএম/তাজা/২০২২

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়