রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ঢাবি অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২২, ১৭:১৬

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

তিন দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ঢাকার সাভারে বাসা ভাড়া করে থাকতেন। সম্প্রতি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়