রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৯ বাস

জেলা সংবাদদাতা, নবাবগঞ্জ

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২১, ০৯:০৪

রাজধানীর নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন। সংগৃহীত ছবি

রাজধানীর নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন। সংগৃহীত ছবি

ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরাবাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে গেছে। এ সময় ১৫টি দোকানও পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদীর পাড়ে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়। এ সময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়