রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


গাড়ি কিনতে সন্তান বিক্রি

রকমারি ডেস্ক

প্রকাশিত:১৭ মে ২০২১, ১২:২৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানুষের অনেক রকমের বিলাসিতা থাকতে পারে। কোভিডকালে সেলিব্রেটিরাও বিলাসিতা পরিহার করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর সেখানে গাড়ি কেনার টাকা জোগাতে সন্তানকে অবলীলায় বিক্রি করে দিলেন মা বাবা!

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে। এই ঘটনা জানার পর অবাক পুলিশ থেকে সাধারণ মানুষ। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১৩ মে) ওই শিশুটির নানা-নানী থানায় অভিযোগ করেন, তাদের মেয়ে-জামাই সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লাখ রুপির বিনিময়ে। সেই রুপি দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তারা।

পুলিশের কাছে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জমা পড়েছে। কার কাছে শিশুটিকে বিক্রি করার অভিযোগ করা হয়েছে, তাও জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’-র কাছেই রয়েছে।

শুক্রবার (১৪ মে) শিশুটির মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি, নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেওয়া হবে শিশুটিকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়