মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে নাদালকে ছুঁলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৮

 ফাইল ছবি

ফাইল ছবি

ভ্যাকসিন জটিলতার কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশই নিতে পারেননি। বিমানবন্দর থেকেই তাকে সার্বিয়া পাঠিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। এক বছর পর সেই টুর্নামেন্টেই নতুন ইতিহাস গড়লেন নোভাক জোকোভিচ। গ্রিক তারকা স্টেফানো সিৎসিফাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতেছেন সার্বিয়ান মহাতারকা।

রোববার রড লেভার অ্যারেনায় ফাইনালের লড়াইয়ে সিৎসিফাসের মুখোমুখি হন জোকোভিচ। শিরোপার মঞ্চে সার্বিয়ান মহাতারকাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই রেখেছিলেন ২৪ বছর বয়সী সিৎসিফাস।

তাই দুটো সেট গড়িয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস লড়াই চললেও শেষ হাসি হেসেছেন জোকোভিচই। ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে টানা তিন সেট জিতে শিরোপা নিজের করে নেন ৩৫ বছর বয়সী এ তারকা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়