রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


১০০ টাকায় পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১ মার্চ ২০২২, ১৩:১০

ফাইল ছবি

ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেট হারানোর পর আফিফ-মিরাজে ভর করে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বড় জয়ের পর হেরে যায় শেষ ওয়ানডেতে।

এবার পালা দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। ম্যাচগুলো হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের টিকিট ম্যাচের আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির, ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।

আগামী ৩ ও ৫ মার্চ হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচগুলো।

ডিএম/তাজা/২০২২

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়