বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


টেস্টে দ্রুততম ৪ হাজার রান ও দুইশ উইকেটের মালিক সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টেস্টে দ্রুততম ৪ হাজার রান ও দুইশ উইকেটের মালিক বনে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মাত্র ৫ জন অলরাউন্ডার। তারা হলেন- স্যার গ্যারি সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব।

স্যার গ্যারি সোবার্স এই কীর্তি গড়েছিলেন ৮০তম টেস্টে। এছাড়া বোথাম ৬৯তম, কপিল ৯৭তম, ক্যালিস ১০২তম ও ভেট্টোরি নিজের ১০১তম ম্যাচে এই ডাবল ক্লাবে নাম লেখান।

দ্রুততম এই তালিকায় নাম লেখাতে সাকিবের লেগেছে মাত্র ৬০ ম্যাচ। সাকিবের আগে মাত্র ২ বাংলাদেশি টেস্টে ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়