রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ইনজুরির কারণে ছিটকে গেলেন অলরাউন্ডার প্রিটোরিয়াস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৬ অক্টোবর ২০২২, ১৮:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। গত মঙ্গলবার (৪ অক্টোবর) ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃদ্ধাঙ্গুলে চোট পান প্রিটোরিয়াস।

তার পরিবর্তে প্রোটিয়াদের ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে মার্কো জানসেনকে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। ফলে প্রিটোরিয়াস যেহেতু বিশ্বকাপে ছিটকে গেছেন, তাই তার বদলে জানসেনই আসরটিতে জায়গা করে নিতে পারেন।

দ. আফ্রিকার বিশ্বকাপ পরিকল্পনায় এ নিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে বাদ পড়েন রাসি ফন ডার ডুসেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়