রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


স্ত্রীকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল আমিন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৬ অক্টোবর ২০২২, ১২:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন ক্রিকেটার আল-আমিন হোসেন । বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে দেওয়া লিখিত জবাবে এ তথ্য জানানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আল আমিন আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। এরপর আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন।
যেখানে উল্লেখ করা হয় যে, গত ২৫ আগস্ট তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে তার স্ত্রী তালাক সংক্রান্ত কোনো কাগজ পাননি।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ক্রিকেটার আল আমিন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়