রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বাংলাদেশের পেছনে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২১, ১৫:২৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেল বাংলাদেশ।

২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে এখন টাইগাররা।

৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ানে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। আর ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

তিন ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে আটে পরে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। স্বাগতিক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপে খেলবে। এছাড়া সুপার লিগের পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

সুপার লিগের পয়েন্ট টেবিলে সেরা আটে যারা থাকতে পারবে না তাদের বাছাই পর্বে যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপে খেলার সুযোগ করে নিতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়